ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

কোয়ারেন্টিনে বিদেশফেরত যাত্রী ১৩ লাখ ছাড়াল

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ভয়াল তাণ্ডবের মাঝে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে আসা ১৩ লাখেরও বেশি প্রবাসফেরত যাত্রীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এদের মধ্যে ১২ লাখ ৬৭ হাজার ৮০৩ জনকে হোম কোয়ারেন্টিনে এবং ৪০ হাজার ৮৬০ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।


২০২০ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ১০ মে পর্যন্ত এসব যাত্রীরা দেশে ফিরেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে এই তথ্য জানা গেছে।


জানা গেছে, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় (১০ মে সকাল ৮টা থেকে ১১ মে সকাল ৮টা পর্যন্ত) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ২৭টি ফ্লাইটে তিন হাজার ৯৫১ যাত্রী দেশে ফিরেছেন।


এরমধ্যে তিন হাজার ২২৪ জনকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে এবং ৭২৭ জনকে নিজ খরচে সরকার নির্ধারিত আবাসিক হোটেল অথবা বিনা খরচে সরকারি কোয়ারেন্টিন সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়। উভয়ক্ষেত্রে এসব যাত্রীকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑